২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সালের দাখিলে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে দুই বিষয়ে

এসএসসিতে চার বিষয়ে হলেও ২০১১ সালের মাদ্রাসা শিক্ষা ধারার দাখিল পরীক্ষা দুই বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ২০১১ সালে দাখিল পরীক্ষায় বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এসএসসিতে চার বিষয়ে হলেও ২০১১ সালের মাদ্রাসা শিক্ষা ধারার দাখিল পরীক্ষা দুই বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, ২০১১ সালে দাখিল পরীক্ষায় বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। আরেক আদেশে সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রশিক্ষণের মান ও কার্যকারিতা মূল্যায়নের জন্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। গত ১১ জুন শিক্ষামন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন ২০১১ সালে চারটি বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১০ সালে হবে দুটি বিষয়ে। ২০১১ সাল থেকে সব বিষয়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা থাকলেও অভিভাবকদের অমতের কারণে এক্ষেত্রে পরিবর্তন আনা হয়। সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্রের দুটি অংশ থাকবে। একটি অংশে বর্তমানের নৈব্যত্তিক পদ্ধতিতেই প্রশ্ন করা হবে। অন্য অংশে শিক্ষার্থীদের বিশ্লেষণী ক্ষমতা পরীক্ষার জন্য একটি প্রশ্নকে চার ভাগে উপস্থাপন করা হবে। গৎবাঁধা মুখস্থ চর্চা পরিহার করে সৃষ্টিশীল মেধার চর্চা উৎসাহিত করাই এর লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/২২৪৬ঘ.