ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ দফা দাবিতে সম্মিলিত মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দক্ষিণাঞ্চলের চারটি জেলায় চলমান বাস ধর্মঘট আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বুধবার রাতে বাগেরহাটের জেলা প্রশাসক মুয়াজ্জেম হোসাইনের কার্যালয়ে চার জেলার পরিবহন মালিক-শ্রমিক, বিআরটিসির প্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু রাত সাড়ে নয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৮ জুলাই পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এএনএস/এসকে/২১৪৯ঘ.
bdnews24