নওগাঁ, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর রানীনগর থেকে কথিত জেএমবি সদস্য শরিয়তুল্ল্যাহ ওরফে সীমারকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।
সীমার (৪২) সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের 'ঘনিষ্ট সহযোগী' হিসেবে পরিচিত। তিনি ভেটি গ্রামের আকবর আলীর ছেলে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নওগাঁ আদালত প্রঙ্গনের সামনে থেকে দুপুর আড়াইটায় সীমারকে গ্রেপ্তার করা হয়। তাকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
'জেএমবি' ক্যাডার সীমারের বিরুদ্ধে রানীনগর থানায় হত্যাসহ মারপিট, বাড়িঘর ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
তিনি জানান, তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন জানানো হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৯৫৫ ঘ.
bdnews24