ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহক আকর্ষণে আগামী তিন মাস জেলা ও উপজেলা পর্যায়ে বিনামূল্যে টেলিফোন সংযোগ দেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু মঙ্গলবার একথা জানান।
মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সংযোগ ফি ছাড়া এ সংযোগ দেওয়া হবে। তবে ঢাকা ও যে সব এলাকার এক্সচেঞ্জে ধারণ ক্ষমতা নেই, সেখানে এটি প্রযোজ্য হবে না।"
বর্তমানে সারাদেশে বিটিসিএল এর ৪ লাখ ৫৬ হাজার সংযোগ খালি আছে বলেও জানান মন্ত্রী।
জুলাই থেকে বিটিসিএল এর 'একদেশ এক রেট' চালু হচ্ছে। এতে বিটিসিএল থেকে বিটিসিএলে প্রতি মিনিট ৩০ পয়সায় এবং বিটিসিএল অন্য অপারেটরে ৬৫ পয়সায় কথা বলা যাবে। নতুন এই কল রেটে পিক ও অফ পিক বিভাজন থাকছে না।
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন কোম্পানি টেলিটকের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে রাজিউদ্দিন বলেন, "২১ কোটি মিলিয়ন ডলারের একটি বড় প্রকল্প আমরা হাতে নিচ্ছি। এ প্রকল্পের মাধ্যমে উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক স
bdnews24