সাতক্ষীরা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিনচালিত একটি ভ্যান উল্টে গেলে নাজমা খাতুন নামের এক গৃহবধু নিহত হয়েছেন।
তিনি উপজেলার নোয়াবেকি গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী।
শ্যামগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, গৃহবধু নাজমা (২৪) প্রতিদিনের মতো রাস্তায় কাজ শেষে নোয়াবেকি বাজার থেকে ইঞ্জিনচালিত একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে দ্রুতগামী ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে নাজমা মাথায় আঘাত পান।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৫০ ঘ.
bdnews24