সাভার, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় গত দু'দিনে আনসার ও পুলিশের গুলিতে দুই পোশাক শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে হাজার হাজার বিক্ষুব্ধ শ্রমিক আশুলিয়ার নরসিংহপুরে হামিম গ্র"পের সোয়েটার কারখানায় সোমবার সকাল পৌনে ১০ টার দিকে আগুন ধরিয়ে দিয়েছে।
তারা এখন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নরসিংহপুরে সড়ক অবরোধ করে রেখেছে। ফলে ওই রুটে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন এখনও জ্বলছে। এতে কারখানার ভেতরে রাখা ৩টি বাস ও একটি লরি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রমিকরা আলফা গ্র"পের একটি গাড়িতেও অগ্নিসংযোগ করে।
এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে ডিইপিজেডেও শ্রমিকরা বিক্ষোভ করে।
এর আগে শ্রমিকরা সকাল ৯টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়ায় সড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
সকাল সাড়ে ১০টায় মন্টু ঘোষের নেতৃত্বে একটি গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা শত শত শ্রমিক নিয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে সমাবেশ করেন। সমাবেশে শনিবার ও রোববারের ঘটনায় আনসার-পুলিশের গুলিতে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনার বিচার দাবি করা হয়। পরে শ্রমিরা একটি মিছিল নিয়ে ইপিজেডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৩৪৭ ঘ.
bdnews24