ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সোমবার সকালে বাথরুমে পড়ে গিয়ে আহত হয়েছেন।
সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাথরুমে পড়ে গিয়ে কোমরের ডান দিকে ব্যথা পান।
বেলা পৌনে ১১টায় সাহারা খাতুনকে রাজধানীর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
ট্রমা সেন্টারের ডিউটি ডাক্তার কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বাথরুমে পড়ে গিয়ে কোমরের ডান দিকে ব্যথা পেয়েছেন। আমরা তার ডায়াগনোসিস করছি। তার চিকিৎসা চলছে। তিনি ৩০৩ নম্বর কেবিনে আছেন।"
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক সারা খাতুনকে দেখতে হাসপাতালে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এইচএ/১৩৩৭ ঘ.
bdnews24