২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুলিশের দুর্নীতি রোধে পিআইও ইউনিটকে গতিশীল করা হচ্ছে'

পুলিশের দুর্নীতি রোধে গঠিত 'পুলিশ ইন্টারনাল ওভারসাইট- পিআইও' ইউনিটের কার্যক্রম গতিশীল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। এক প্রশ্নের লিখিত জবাবে সোমবার মন্ত্রী সংসদে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 06:51 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের দুর্নীতি রোধে গঠিত 'পুলিশ ইন্টারনাল ওভারসাইট- পিআইও' ইউনিটের কার্যক্রম গতিশীল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। এক প্রশ্নের লিখিত জবাবে সোমবার মন্ত্রী সংসদে এ কথা জানান। নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিমের প্রশ্নের জবাবে সাহারা খাতুন সংসদকে আরও জানান, সরকারি নির্দেশনা এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দক্ষ তত্ত্বাবধান ও নজরদারিতে পুলিশ বাহিনীর সদস্যদের দুর্নীতিমুক্ত রাখার উদ্যোগ নেয়া হয়েছে। সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার তাদের পাঁচ বছরের শাসনামলে ১ হাজার ৪৭৫ জন এসআই, ২৬৮ জন সার্জেন্ট এবং ৩২ হাজার ৪৯৯ জন কনস্টেবল নিয়োগ দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন চট্টগ্রাম-১১ আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী সংসদকে জানান, বর্তমান সরকার ১ হাজার ৫৮০ সদস্যের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাহিনী গঠনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই বাহিনীর সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা সরকারের রয়েছে। অবৈধ অভিবাসী কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন সংসদকে জানান, বর্তমানে বাংলাদেশে অনুপ্রবেশকারী অবৈধ অভিবাসীর আনুমানিক সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৩২৯জন। তাদের অধিকাংশই মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। জনসাধারণের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বিঘ