বান্দরবান, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের লামা উপজেলায় ৮০ লিটার মদসহ শুক্রবার সকালে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার করা মহিলা হলেন- আনোয়ারা বেগম (২৫)। তার বাড়ি কক্সবাজারের পেকুয়ায় বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লামা উপজেলার আজিজনগরের বিলছড়ি এলাকার একটি বাড়িতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মদ মজুদ করে রাখা হয়েছিল। সেখানে থেকে ৮০ লিটার মদ উদ্ধার করা হয়।
পাচারকারীদলের অধিকাংশই পালিয়ে গেলেও পুলিশ আনোয়ারা বেগম (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
আনোয়ারা জানিয়েছেন, মদ পাচারের জন্য সেখানে তারা আটজন ছিলেন। বাকিরা পালিয়ে গেছেন।
এ ব্যাপারে পুলিশ লামা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৫২ ঘ.
bdnews24