ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবেলা বিষয়ক মন্ত্রী লর্ড ওয়েস্ট তিনদিনের সফরে শনিবার ঢাকা আসছেন।
শুক্রবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী কার্যক্রমের সহযোগিতা জোরদারের লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্র"প এর বৈঠকে অংশ নিতেই লর্ড ওয়েস্টের এ সফর।
২০০৮ সালের এপ্রিলে যুক্তরাজ্যের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথের বাংলাদেশ সফরের সময় ওই যৌথ ওয়ার্কিং গ্র"পের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরে লর্ড ওয়েস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
সফরে ব্রিটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুম্স কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত একটি স্কুল পরিদর্শনের কথা রয়েছে তার।
বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিক সফর শেষে যুক্তরাজ্যের এই মন্ত্রীর সোমবার ঢাকা ছাড়ার কথা। লর্ড ওয়েস্ট ব্রিটিশ নৌবাহিনীর সাবেক প্রধান।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমইউএস/এজে/এমআই/১৬৪০ ঘ.
bdnews24