ঝিনাইদহ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি গ্রামের দাসপাড়ায় বৃহস্পতিবার রাতে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত আব্দুল লতিফ (৪৮) সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
দাসপাড়া গ্রামে একটি বাড়িতে লতিফের ওপর হামলা হয় বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম।
তিনি সাংবাদিকদের বলেন, "লতিফ ও তার সঙ্গীরা দুটি মোটর সাইকেলে চড়ে গড়াইটুপির মেলা থেকে বাড়ি ফেরার পথে দাসপাড়ার অজিত দাসের বাড়িতে বসেন। রাত ১টার দিকে গল্পগুজব করার সময় ৮-১০ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।"
লতিফকে ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় অজিত দাস। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লতিফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সাইফুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24