২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোর উদ্দেশে পুলিশের মহা-পরিদর্শককের ঢাকা ত্যাগ

বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক নূর মোহাম্মদ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জাননো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 04:48 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক নূর মোহাম্মদ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য বৃহস্পতিবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কঙ্গোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জাননো হয়। এতে বলা হয়, মহা-পরিদর্শক কঙ্গোতে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন। সে সময় তিনি মিশনের কর্মকান্ড সম্পর্কে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেবেন। তিনি জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাঙ্গেও শান্তিরক্ষা কার্যক্রম এবং পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করবেন বলে এতে বলা হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমানে কঙ্গোতে বাংলাদেশ পুলিশের দু'টি ইউনিট রয়েছে। শিগগিরই সেখানে আরেকটি ইউনিট পাঠানো হচ্ছে। মহা-পরিদর্শক নূর মোহাম্মদ ৪ জুলাই দেশে ফিরবেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিআর/২১৫৮ ঘ.