২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিসিএল-এর নতুন কলরেট চালু ১ জুলাই

আগামী ১ জুলাই থেকে নতুন কলরেট চালু করছে সরকারি মালিকানাধীন ফিক্সড ফোন কোম্পানী বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বৃহস্পতিবার বিটিসিএল এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১ জুলাই থেকে নতুন কলরেট চালু করছে সরকারি মালিকানাধীন ফিক্সড ফোন কোম্পানী বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লিমিটেড (বিটিসিএল)। বৃহস্পতিবার বিটিসিএল এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, দেশের যে কোনও প্রান্ত থেকে বিটিসিএল এর ফোনে কলের জন্য মিনিট প্রতি ৩০ পয়সা খরচ হবে। স্থানীয় ও আঞ্চলিক সব ধরনের কলের ক্ষেত্রে একই কলরেট প্রযোজ্য হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিটিসিএল এর ফোন থেকে মোবাইল ও বেসরকারি ফিক্সড ফোন কোম্পানীর নম্বরে কলের ক্ষেত্রে প্রতি মিনিটে ৬৫ পয়সা করে বিল আদায় করা হবে। নতুন কলরেট চালুর দিন থেকে বিটিসিএল এর পিক ও অফপিক পদ্ধতি আর থাকছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২০৩৫ ঘ.