২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব্বির হত্যা: তারেকের জামিনের মেয়াদ ছয় মাস বেড়েছে

ঘুষের মামলায় তারেক রহমানের জামিনের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের মেয়াদ বাড়ায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 06:13 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষের মামলায় তারেক রহমানের জামিনের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এমএম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির নিয়মিত বেঞ্চ বৃহস্পতিবার তারেকের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের মেয়াদ বাড়ায়। খালেদা জিয়ার বড় ছেলে তারেকের বিরুদ্ধে অভিযোগ, বসুন্ধরা গ্র"পের পরিচালক (কমিউনিকেশন) হুমায়ুন কবীর সাব্বির হত্যামামলা ধামাচাপা দিতে তারেক রহমান ঘুষ নিয়েছেন। তারেক রহমানের কৌঁসুলী ব্যারিস্টার রফিক উল হক আদেশের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্যগত কারণে আদালত তারেকের জামিনের মেয়াদ বাড়িয়েছে।" তারেকের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকের সনদ আদালতে দাখিল করে ব্যারিস্টার রফিক বলেন, "তারেক রহমান এখনও অসুস্থ। তিনি লন্ডনে টিকিৎসাধীন। তার আরও চিকিৎসা প্রয়োজন। এ জন্য জামিনের মেয়াদ বাড়ানো দরকার।" জামিনের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি বলেন, "জামিন নিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমান রাজনীতি করছেন। তিনি বাংলাদেশে এসেও তিনি রাজনীতি করবেন।" শুনানি শেষে আদালত জামিনের মেয়াদ ছয় মাস বাড়ানোর আদেশ দেয়। জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ যৌথবাহিনী তারেক রহমানকে গ্রেপ্তার করে। প্রায় দেড় বছর বন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। এর এক সপ্তাহ পর চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্য যান। বসুন্ধরা গ্র"পের পরিচালক সাব্বির হত্যা মামলা ধামাচাপা দেওয়ার জন্য ২১ কোটি ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারেক রহমান ও বসুন্ধরা গ্র"পের মালিক আহমেদ আকবর সোবহান শাহআলমসহ আট জনের বিরুদ্ধে ২০০৭ সালের ৪ অক্টোবর রমনা থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক আবুল কাশেম। ২০০৮ সালের ৬ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ২৮ আগস্ট এ মামলায় জামিন পান তারেক। তার বিরুদ্ধে চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩৪৫ ঘ.