২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ছুরিকাঘাতে নিহত এক ব্যবসায়ীর লাশ বুধবার তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবসা করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 06:57 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছুরিকাঘাতে নিহত এক ব্যবসায়ীর লাশ বুধবার তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবসা করতেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে দক্ষিণ কমলাপুরের ২২/১ নম্বর বাসার একটি ঘরের তালা ভেঙ্গে ব্যবসায়ী আব্দুল জলিলের (৪০) মৃতদেহ উদ্ধার করা হয়। তার গলায় ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে বাড়িওয়ালা পুলিশে খবর দেন। থানার আরেক উপ-পরিদর্শক বোরহানউদ্দিন জানান, "রাত দু'টা বা আড়াইটার দিকে তাকে হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি।" ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ কর্মকর্তা জানান। লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/০০৪২ ঘ.