২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ছয় ঘণ্টা বাস ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রীবাহী বাস চলেনি। এ কারণে যাত্রীদের পড়তে হয় সীহামীন ভোগান্তিতে। বাস না পেয়ে কেউ কেউ ট্রেনে যাতায়াত করেছে। সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনে ছিল প্রচণ্ড ভীড়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

নারায়ণগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাত্রীবাহী বাস চলেনি। এ কারণে যাত্রীদের পড়তে হয় সীহামীন ভোগান্তিতে। বাস না পেয়ে কেউ কেউ ট্রেনে যাতায়াত করেছে। সকালে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনে ছিল প্রচণ্ড ভীড়। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে ঢাকায় শোভাযাত্রায় যাওয়ার পথে মঙ্গলবার দুুপুরে শহরের চাষাড়ায় সাংসদ সারাহ্ বেগম কবরীর গাড়ির বহরে হামলা হয়। কবরীর সমর্থকরা বাস ভাংচুর করেছেন এই অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়। এদিকে ধর্মঘটের সমর্থনে বুধবার সকালে পরিবহন মালিক শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এরপর পরিবহন মালিক শ্রমিক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গীস, নারায়ণগঞ্জ মিনিবাস মালিক শ্রমিক ঐক্য জোটের সভাপতি মুক্তার হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি সামস্জ্জুামান প্রমুখ। বিনা পয়সায় বাস না দেওয়ায় কবরীর লোকজন বাস ভাংচুর করেছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়। এদিকে ভাংচুরের ঘটনা সর্ম্পকে বুধবার নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ সারাহ্ বেগম কবরী, নারায়ণগঞ্জ পৌর মেয়র সেলিনা হায়াত আইভি, শহর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিএম আরাফাত বুধবার এক যৌথ বিবৃতিতে বলেন, গাড়ি বহরে হামলা করে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। এর সবকিছুই করা হয়েছে একটি বিশেষ পরিবারের ইন্ধনে। মঙ্গলবার সকাল থেকে শামীম ওসমান রাইফেল ক্লাবে বসে থেকে এসব বিশৃঙ্খলার নেতৃত্ব দেন বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। এ বিবৃতির ব্যাপারে শামীম ওসমান বলেন, "সাংগঠনিক বিষয়ে পত্রিকায় বিবৃতি দেওয়া সমীচীন হবে না। সংগঠনের একটি নিয়মনীতি আছে। পরিবহন সেক্টরের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কেন ধর্মঘট ডেকেছে তা পরিবহন সংশ্লিষ্ট লোকজনই বলতে পারবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.