ঠাকুরগাঁও, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও শহরে এক মহিলার বিধবা ভাতার দেড় হাজার টাকা বুধবার সকালে ছিনতাই করা হয়েছে।
জুলাপন (৯০) নামের ওই মহিলার বাড়ি শহরের মুন্সীপাড়ায়।
টাকা তোলার জন্য অন্ধ জুলাপনের সঙ্গে যায় তার নাতনী দশ বছরের মর্জিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সে বলে, "সকালে সোনালী ব্যাংক থেকে ভাতার দেড় হাজার টাকা তুলে ভ্যানে করে আমরা বাড়ি ফিরছিলাম। কিন্তু বঙ্গবন্ধু সড়কের দইঘরের সামনে এলে জজকোর্ট এলাকা থেকে বেরিয়ে আসে ৪ যুবক। দ্রুত তারা ভ্যানের গতিরোধ করে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।"
টাকা হারিয়ে ভ্যানেই অজ্ঞান হয়ে পড়েন জুলাপন। নাতনী মর্জিনা চিৎকার করে কেঁদে উঠে। টাকাটা ছিল মর্জিনার হাতে।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, "ঘটনার কথা শুনেছি।"
এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১০০ ঘ.
bdnews24