২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামুল কাদের যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

সরকার আকরামুল কাদেরকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আকরামুল কাদের ১৯৪২ সালের ১৩ জুলাই জন্মগ্রহণ করেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 03:57 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আকরামুল কাদেরকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। আকরামুল কাদের ১৯৪২ সালের ১৩ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এর আগের বছর তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে বি এ (অনার্স) পাশ করেন। রাষ্ট্রদূত কাদের ১৯৭০ সালে ঢাকার জাতীয় লোক প্রশাসন ইন্সটিটিউটে অর্গানাইজেশন অ্যান্ড মেথডস বিষয়ে বিশেষ কোর্স করেন। এছাড়া ১৯৭৩ সালে অষ্ট্রেলিয়ায় ফরেন সার্ভিস প্রশিক্ষণ কোর্সেও অংশ নেন তিনি। আকরামুল কাদের ১৯৯৯ সালের এপ্রিল থেকে ২০০২ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। একইসঙ্গে তিনি জিম্বাবুয়ে, বতসোয়ানা, নামিবিয়া, সোয়াজিল্যান্ড ও লেসোথোর হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সালের এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। একইসঙ্গে কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৯০-'৯৪ সাল পর্যন্ত আকরামুল কাদের ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন/রাষ্ট্রদূত ছিলেন। একইসঙ্গে তিনি ইসি, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। তিনি নয়া দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর ও পরে মিশনের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের স্থায়ী প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেন রাষ্ট্রদূত কাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২৩০০ ঘ.