২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবির অধ্যাপককে চুক্তিভিত্তিক নিয়োগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার একথা জানানো হয়। সংস্থাপন মন্ত্রণালয়ের অন্য এক আদেশে বাংলাদেশ মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের (বিএসটিআই) মহা-পরিচালক পদে কর্মরত অতিরিক্ত সচিব আজমল হোসেনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিআর/১৮৫২ ঘ.