২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে সন্দেহভাজন দুই ডাকাতকে গণপিটুনি

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ডাকাতির চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ২ নম্বরের ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট থেকে দুই ডাকাতকে আটক করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অভিজাত এলাকা গুলশানে ডাকাতির চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে গুলশান ২ নম্বরের ঢাকা সিটি কর্পোরেশন মার্কেট থেকে দুই ডাকাতকে আটক করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা। আটকদের পরিচয় পাওয়া যায়নি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাড়ে ৩টার দিকে আমিন জুয়েলার্সে ডাকাতির উদ্দেশে ঢোকে চার ডাকাত। ওই সময় জনতা দুই জনকে ধরে ফেলে। গণপিটুনির পর পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।" ডাকাতরা একটি মাইক্রোবাসে চড়ে এসেছিল জানিয়ে পুলিশ কর্মকর্তা কামরুল বলেন, "গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন গাড়িচালক।" তিনি জানান, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের একজনের কাছে সাত রাউন্ড গুলিসহ একটি পিস্তল পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭১৮ ঘ.