২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত আ'লীগ নেতা সুজা ও তার স্ত্রী কারাগারে

সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদ সুজা এবং তার স্ত্রী খোদেজা রশিদ সুজা ঢাকার একটি আদালতে সোমবার আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 07:00 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদ সুজা এবং তার স্ত্রী খোদেজা রশিদ সুজা ঢাকার একটি আদালতে সোমবার আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। দুপুর সোয়া ১২টায় ঢাকার ৩ নং বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। বিচারক মো. মোজাম্মেল হোসাইন জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০০৭ সালের ৯ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহারে বলা হয়, সুজা দম্পত্তি জ্ঞাত আয় বহির্ভূত ৪ কোটি ৪৩ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৭৮ লাখ ৮৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। গত বছরের ১২ মার্চ ঢাকার একটি বিশেষ জজ আদালত এ মামলায় সুজাকে ১৩ বছর এবং তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/পিবি/এফএফ/এইচএ/১৩০০ ঘ.