২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারী কারাগারে ধারণ ক্ষমতার অনেক বেশি কয়েদী-হাজতী

নীলফামারী জেলা কারাগারে ধারণ ক্ষমতার চারগুণেরও বেশি কয়েদী রাখা হয়েছে। প্রচণ্ড গরমে প্রতিদিন কয়েদীরা অসুস্থ হয়ে পড়ছেন। ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে প্রতিদিন পানির সমস্যাও প্রকট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নীলফামারী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী জেলা কারাগারে ধারণ ক্ষমতার চারগুণেরও বেশি কয়েদী রাখা হয়েছে। প্রচণ্ড গরমে প্রতিদিন কয়েদীরা অসুস্থ হয়ে পড়ছেন। ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে প্রতিদিন পানির সমস্যাও প্রকট। কারাধ্যক্ষ গোলাম রব্বানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাত্র ৯৪ জনের জায়গায় বর্তমানে কয়েদী ও হাজতী মিলে ৫০৪ জন রয়েছেন। এর মধ্যে রয়েছেন পুরুষ হাজতী ৩২৫, মহিলা হাজতী ৩১, সশ্রম দণ্ডপ্রাপ্ত কয়েদী পুরুষ ১২৫ ও মহিলা ১২, বিনাশ্রম কয়েদী ১০ এবং ফাঁসির আসামি একজন। তিনি বলেন, ১৯১৫ সালে ৩ দশমিক ১৫ একর জমির ওপর ৯৪ জন ধারণ ক্ষমতাসম্পন্ন এই কারাগার স্থাপন করা হয়। এর মধ্যে ৯০ জন পুরুষ এবং ৪ জন মহিলা কয়েদী রাখার কথা। গোলাম রব্বানী বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত থাকায় কয়েদী ও হাজতী এবং ঘন ঘন বিদ্যুত সরবরাহ বন্ধ রাখার কারণে কারাগারের ভেতরে ভ্যাপসা গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তিনি জানান, রোববার পাঁচজন হাজতী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজন হলেন- লালমনিরহাটের তিস্তাচর জুম্মাপাড়া গ্রামের সাথী (৩৫)। অপর চারজনের নাম জানাতে পারেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪১ ঘ.