২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা মিজানের স্ত্রী শারমীন আক্তার লতা কারাগারে

জেএমবি সদস্য বোমা মিজানের স্ত্রী শারমীন আক্তার লতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. আব্দুর রহিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জেএমবি সদস্য বোমা মিজানের স্ত্রী শারমীন আক্তার লতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. আব্দুর রহিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৪ মে গভীর রাতে রাজধানীর শ্যাওড়াপাড়ার পীরেরবাগে জেএমবির বোমা বিশেষজ্ঞ মিজানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে লতাকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই সময় লতা নিজের হাতে বোমার বিস্ফোরণ ঘটালে তার হাত উড়ে যায়। গ্রেপ্তারের পর থেকেই পাঁচ বছর ও তিন মাস বয়সী দু' শিশুসন্তানসহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লতা। রোববার সন্তানসহ তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ। তার সঙ্গে তার দু' সন্তানকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালতে লতার বিরুদ্ধে কোনও রিমান্ডের আবেদন বা তার পক্ষে কোনও জামিনের আবেদন ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জিএমএ/এসকে/২২০৫ঘ.