২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে গাড়ি চাপায় ঢাবি শিক্ষকের স্ত্রী নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার সকালে শিক্ষানবিশ চালকের গাড়ি চাপায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী। নিহত অনিমা রাণী সাহা (৫৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক পরিমল কুমার সাহার স্ত্রী। (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 04:24 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার সকালে শিক্ষানবিশ চালকের গাড়ি চাপায় নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী। নিহত অনিমা রাণী সাহা (৫৬) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক পরিমল কুমার সাহার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো সকালে হাটতে বেরিয়েছিলেন অনিমা রাণী। সকাল পৌনে সাতটার দিকে জগন্নাথ হলের পূর্ব গেটের কাছে শিক্ষানবিশ গাড়ী চালক ফাহিম (২২) নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে গাড়ি উঠিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্ররা প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১১-৮৬১২) পুড়িয়ে দিয়েছে। পুলিশ ফাহিমকে আটক করেছে। সে ঢাকা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র। তার বাবার নাম ড. কামাল হায়দার খান। তারা ১২০/বি শাহজাহানপুর, ঢাকার বাসিন্দা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, "সকাল সাতটার দিকে অনিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।" লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনিমা সাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি মরদেহ দেখতে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে তার বাসভবনে যান। মৃত্যুকালে অনিমা সাহা স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মাগুড়া জেলার শত্র"জিৎপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জিএমএ/আরএএইচ/এফএফ/এইচএ/১৭২৮ ঘ.