পাবনা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক) - পাবনার আতাইকুলা উপজেলার গণেশপুর গ্রামে শনিবার রাতে কথিত চরমপন্থী দল পুর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এম-এল) লাল পতাকা গ্র"পের একজন আঞ্চলিক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়েছে।
নিহতের নাম- বকুল হোসেন (৩৩)।
আতাইকুলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাত ১০ টার দিকে বকুল হোসেন গণেশপুর বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় ১২/১৩ জন সশস্ত্র ব্যক্তি তার উপর হামলা চালায়। তারা বকুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং পরে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
ওসি জানান, দলটি অভ্যন্তরীণ কোন্দলে বকর খুন হতে পারে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট নিবাস চন্দ্র মাঝি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০০ ঘ.
bdnews24