ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর পল্লবীর রূপনগরে শনিবার দুপুরে এক অগ্নিকাণ্ডে ১১টি দোকান এবং ৫টি বসত ঘর ভস্মীভূত হয়েছে।
দমকল বাহিনী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে রূপনগর আবাসিক এলাকার ২৩ নম্বর সড়কে এই আগুন লাগে। প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে আধাপাকা ১১টি দোকান এবং ৫টি বসত ঘর পুরোপুরি পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৪ লাখ টাকা বলে দমকল বাহিনী সূত্র জানায়।
পল্লবী থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তিনি বলেন, এ ঘটনায় ২/৩ জন আহত হয়েছে বলে শোনা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১২৫ঘ.
bdnews24