২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘড়ি এগিয়ে যাচ্ছে রাত ১১ টায়

বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সূর্যালোকের ব্যবহার বাড়াতে দেশে প্রথমবারের মতো সময় বদলানো হচ্ছে শুক্রবার মধ্যরাতের আগে। রাত ঠিক ১১টায় কাঁটা এগিয়ে ১২ টা করে দিতে হবে। বাংলাদেশে অভিনব এ বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সরকার গত প্রায় তিন সপ্তাহ ধরে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সূর্যালোকের ব্যবহার বাড়াতে দেশে প্রথমবারের মতো সময় বদলানো হচ্ছে শুক্রবার মধ্যরাতের আগে। রাত ঠিক ১১টায় কাঁটা এগিয়ে ১২ টা করে দিতে হবে। বাংলাদেশে অভিনব এ বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সরকার গত প্রায় তিন সপ্তাহ ধরে বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালায়। রাত ১১টায় রাজউক ভবনের ঘড়ি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিয়ে রাত ১২টা করা হবে। রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করবেন। দু'টি অনুষ্ঠানই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন সরাসরি স