বান্দরবান, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে মাদক উদ্ধার অভিযানের সময় বৃহস্পতিবার রাতে পাচারকারীদের হামলায় সাত পুলিশ আহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছে তিন পাচারকারী।
শুক্রবার গ্রেপ্তার করা তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক মোকাম্মেলকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপ-পরিদর্শক রফিকুল ইসলামসহ অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রেপ্তার করা তিনজন হলেন- নূর মোহাম্মদ (৩৬), সক্য প্র" মারমা (২০) ও নুমংপ্র" মারমা (১৮)। এরা সবাই জেলা সদরের রেইছা থলিপাড়ার বাসিন্দা।
হামলার শিকার সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে থলিপাড়ায় মদ উদ্ধার ও পাচারকারীদের আটকে অভিযান চালানো হয়। অভিযানের সময় পাচারকারীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
অভিযানে কোনো মদ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এসআই রফিক জানান, বৃহস্পতিবার রাতেই মাদক পাচারের অভিযোগে একটি এবং পুলিশের উপর হামলার অভিযোগে আরেকটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24