২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ক্যাবল লাইন ব্যবসায়ীকে হত্যা

নরসিংদী শহরের বীরপুর মসজিদ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে একজন ক্যাবল লাইন ব্যবসায়ীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 12:57 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নরসিংদী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদী শহরের বীরপুর মসজিদ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে একজন ক্যাবল লাইন ব্যবসায়ীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম- আতাউর রহমান রনি ওরফে ইঞ্জিন রনি (২৫)। তিনি পূর্ব ব্রা‏হ্মণদীর মিজানুর রহমানের ছেলে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী শহরের বীরপুর মসজিদ সংলগ্ন ক্যাবল লাইন কন্ট্রোলরুম থেকে রনিকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও জবাই করে হত্যা করে।" ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ব্যবসার অংশীদারিত্ব নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে নরসিংদী সদর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৯০৫ ঘ.