ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইন্দিরা রোডের একটি বাড়ি থেকে শুক্রবার এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মৃত অজন্তা দত্ত (৪২) নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ প্রাণ গোপাল দত্তের ছোট ভাই স্বপন দত্তের স্ত্রী।
তেঁজগাও থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বপন দত্তের পরিবার শুক্রবার সকালে অজন্তার আত্মহত্যার খবর দেয়। পুলিশ গিয়ে বাড়ির ভেন্টিলেটরের সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমইউএস/এমআই/১৪৩৮ ঘ.
bdnews24