২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পিস্তল ও গুলিসহ অস্ত্র বিক্রেতা গ্রেপ্তার

যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি এলাকায় বৃহস্পতিবার সকালে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ বিপুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বিপুল অস্ত্র বিক্রেতা। তিনি শার্শা উপজেলার মানিকআলী গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

যশোর, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি এলাকায় বৃহস্পতিবার সকালে পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ বিপুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, বিপুল অস্ত্র বিক্রেতা। তিনি শার্শা উপজেলার মানিকআলী গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে। যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজ জানান, সকাল ১১টার দিকে মালঞ্চি এলাকায় বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস (যশোর-জ-১১-০০৬৯) তল্লাশির সময় বিপুলকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় পিস্তল, আট রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন। এসআই হাফিজ জানান, জিজ্ঞাসাবাদে বিপুল অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.