২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আলাউদ্দিন হত্যা মামলায় ছাত্রলীগ-যুবলীগের আট নেতাকর্মীর যাবজ্জীবন

বরিশালের হিজলায় যুবদল নেতা আলাউদ্দিন হত্যা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2009, 02:53 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

বরিশাল, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশালের হিজলায় যুবদল নেতা আলাউদ্দিন হত্যা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের আট নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বরিশাল জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় দেন। মামলার অপর ১৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন- হিজলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির দিদার, ছাত্রলীগ ও যুবলীগ নেতা হারুন বেপারী, আজম খান, রুহুল আমিন সিকদার, রোকন প্যাদা, শাহজাহান খান লিটন, শাহজাহান চৌকিদার ও ফোরকান। এদের মধ্যে হারুন, রুহুল আমিন ও ফোরকান পলাতক রয়েছেন। ২০০১ সালের ২৪ জুন হিজলার বড়জালিয়া ইউনিয়ন যুবদল সভাপতি আলাউদ্দিন খান খুন্না বাজার থেকে দুর্গাপুর বাজারে যাওয়ার সময় আসামিরা বড়জালিয়া বেড়িবাঁধের উপর তাকে কুপিয়ে হত্যা করেন। পরদিন সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই দিন আলাউদ্দিনের বড় বোন মমতাজ বেগম হিজলা থানায় একটি হত্যা মামলা করেন। ২০০২ সালের ২৪ জানুয়ারিতে উপ-পরিদর্শক (এসআই) জামিলুর রহমান ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.