২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে প্রাইভেটকার ছিনতাইকালে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের জোরপুল এলাকায় বুধবার রাতে প্রাইভেটকার ছিনতাইকালে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেনের (৩৫) কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 07:55 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

সাভার, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের জোরপুল এলাকায় বুধবার রাতে প্রাইভেটকার ছিনতাইকালে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেনের (৩৫) কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় আনোয়ারের তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। আনোয়ার শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফয়েজ আলীর ছেলে। সাভার থানর উপ-পরিদর্শক উত্তম কুমার বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে সাভারের উদ্দেশে আসা একটি প্রাইভেটকার রাত সোয়া ১১টার দিকে সাভারের জোরপুল এলাকার লালন সিএনজি স্টেশনের সামনে পৌঁছামাত্র একদল এটিকে ঘিরে ধরে। এরপর তারা প্রাইভেটকারটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় কারটির চালক বাবুল মিয়ার চিৎকারে টহল পুলিশ এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে পুলিশ আনোয়ারকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি ইতালির তৈরি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে তিনি জানান। তদন্তের স্বার্থে পালিয়ে যাওয়া তিন ছিনতাইকারীর না প্রকাশ করা যাচ্ছে না। সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৫ ঘ.