২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানার ঘটনায় আরো ২ বিডিআর সদস্যের স্বীকারোক্তি

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ২ বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মুমিনুল হাসান ১৬৪ ধারায় সিপাহী জুবায়ের রহমান এবং সাদিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাযজ্ঞ মামলায় আরও ২ বিডিআর সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মুমিনুল হাসান ১৬৪ ধারায় সিপাহী জুবায়ের রহমান এবং সাদিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এছাড়া এদিন একই আদালতে ৪৩ জন হাজতী বিডিআর সদস্যকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। শুনানি শেষে আদালত ৫ দিন রিমান্ড মঞ্জুর করে। এদিকে এক বিডিআর সদস্যকে পুনরায় ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুই বিডিআর সদস্যকে কারাগারে পাঠানো হয়। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা রতন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, এ মামলায় এ পর্যন্ত মোট ১৬৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২০৪০ ঘ.