চট্টগ্রাম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে এক মাসের বর্ষাকালীন ছুটি শুরু হয়েছে।
আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় খুলবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন।
ছুটির সময় ক্লাশ, পরীক্ষাসহ অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলবে।
তবে ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগও বন্ধ থাকবে।
অন্যান্য বছর এ ছুটিতে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল করলেও এবার তা চলবে না বলেও জানান ফরহাদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এজে/টিআর/২১১৩ ঘ.
bdnews24