২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টু আরও একদিন রিমান্ডে

বিডিআর বিদ্রোহের মামলায় দুই দফায় আট দিন রিমান্ড শেষে বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টুকে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুমিনুল হাসান এ আদেশ দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পিন্টুকে সাত দিন রিমান্ডে চেয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় দুই দফায় আট দিন রিমান্ড শেষে বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টুকে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মুমিনুল হাসান এ আদেশ দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পিন্টুকে সাত দিন রিমান্ডে চেয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ গত বৃহস্পতিবার পিন্টুকে আবারও জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছিলেন। তবে পিন্টু অসুস্থ দাবি করে তার আইনজীবীরা ওই আবেদনের শুনানি পেছানোর দাবি জানালে ওই দিন আদালত তাতে সম্মতি দেয়। পিন্টুকে কাশিমপুর কারাগার থেকে মঙ্গলবার আদালতে আনা হয়। আদালতে রিমান্ড বিষয়ে বিভিন্ন আইন, উচ্চ আদালতের সিদ্ধান্ত সবিস্তার বর্ণনা করে পিন্টুর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। এই আবেদন শুনানিতে অংশ নেন সানাউল্লাহ মিয়া, খোরশেদ আলম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নাল আবেদীন মেসবাহ প্রমুখ। তারা বলেন, আদালত আদেশ দিলেও কারা কর্তৃপক্ষ পিন্টুর কোনও চিকিৎসা করেনি। আদালতের আদেশ কারা কর্তৃপক্ষ লঙ্ঘন করেছে। আগে তার চিকিৎসা করা জরুরি, পরে রিমান্ড শুনানি করা যাবে। শুনানি শেষে আদালত জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। তবে একইসঙ্গে পিন্টুকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে বলেন। পিন্টুকে গত ২ জুন গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএম/এমআই/১৫৫৬ ঘ.