ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি ও সন্ত্রাসীরা উন্নত প্রযুক্তি ব্যবহার করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্র্স (এসএসএফ) কে আরও সতর্ক থাকতে বলেছেন।
ভিভিআইপিদের নিরাপত্তায় নিয়োজিত এসএসএফের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে (দরবারে) সোমবার তিনি এ সতর্কবার্তা দেন।
এসএসএফে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশন চালুর নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দরবারে শেখ হাসিনা বলেন, "ভিভিআইপিদের নিরাপত্তা অবশ্যই কঠোর ও নিশ্চিদ্র হতে হবে। একইসঙ্গে তাদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে অনুধাবন করতে হবে।"
তিনি বলেন, "অতীতের তুলনায় এখন এসএসএফের কর্মপরিধি এবং চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে। বিদ্যমান জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত স্পর্শকাতর এবং জটিল বিষয়। প্রতি মুহূর্তে এই ফোর্সকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।"
গত ২৫ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে নিহত চার সাবেক এসএসএফ কর্মকর্তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৬৫০ ঘ.
bdnews24