২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জে নিহত ২

কুুমিল্লা সদর উপজেলার শংকরপুরে ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 09:30 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুুমিল্লা সদর উপজেলার শংকরপুরে ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় সোমবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর: কুমিল্লা : সদর উপজেলার শংকরপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে প্রাইভেট কারের ধাক্কায় এক বৃদ্ধার (৬০) মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম জানান, সকাল ১০টায় মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার অজ্ঞাত (৬০) এক মহিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকায় সকালে ট্রাকের ধাক্কায় মারা যান কলেজ ছাত্র আব্দুল লতিফ সোহাগ (১৮)। শিবগঞ্জ বাজার এলাকার সাব্বের আহমেদের ছেলে সোহাগ আদিনা ফজলুল হক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে সোহাগ সাইকেলে করে বাড়ি থেকে কলেজ যাওয়ার পথে দুর্লভপুর বাজার মোড় এলাকায় একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর সে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩৪ ঘ.