২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরছড়ার ক্ষতিপূরণ আদায়ের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন-সমাবেশ

মাগুরছড়ায় গ্যাসকূপে বিষ্ফোরণে এক যুগ পুর্তিতে উপলক্ষে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবন্ধন ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

মৌলভীবাজার, জুন ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরছড়ায় গ্যাসকূপে বিষ্ফোরণে এক যুগ পুর্তিতে উপলক্ষে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানবন্ধন ও সমাবেশ হয়েছে। সকাল ১০টায় মাগুরছড়া গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি, বিনোদন থিয়েটার ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল উপজেলা শাখা শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। মানববন্ধন ও সমাবেশে ভারতের টিপাইমুখে ড্যাম নির্মাণ বন্ধের দাবিও জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন- মাগুরছড়া গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটির সভাপতি আলহাজ্ব জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান, ফুটবলার ইকরাম রানা, বিনোদন থিয়েটারের উপদেষ্টা সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, সাংবাদিক বিকুল চক্রবর্তী, এম সাইদুর রহমান,বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক কেপি দাশ বুলু, মানবাধিকার সদস্য প্রণয় পাল, বিনোদন থিয়েটারের সভাপতি দেওয়ান মশিউর রেজা চৌধুরী, বিদ্যুৎ দেব, জহিরুল ইসলাম প্রমুখ। দুপুর ২টায় লেবার হাউসে মাগুরছড়া গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতি পূরণ আদায় জাতীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় সেমিনার। কমিটির নেতা জাহেদুর রহমানের সভাপতিত্বে 'ক্ষতিপূরণ আদায়ে কী করা যাবে' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক এম শামসুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আমিরুজ্জামান। ১৯৯৭ সালের ১৪ জুন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছাড়ায় গ্যাসকূপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গ্যাস সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৯ ঘ.