ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পলাশী এলাকার একটি ভবনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় এক ডজন ককটেল উদ্ধার করেছে পুলিশ।
লালবাগ থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, রোববার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানা পুলিশ ওই এলাকার একটি চারতলা ভবনের ছাদ থেকে স্কচটেপ প্যাঁচানো ১২টি কৌটা উদ্ধার করে।
উদ্ধার করা ককটেল থানায় বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা তরিকুল জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এসকে/১৯২৮ঘ.
bdnews24