২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় শনিবার মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে দুটি দেশি এলজি এবং তিন রাউন্ড এসএলআর'র গুলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

সাতক্ষীরা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় শনিবার মেহেদী হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে দুটি দেশি এলজি এবং তিন রাউন্ড এসএলআর'র গুলি। রোববার মেহেদীকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেছে র‌্যাব। তার বিরুদ্ধে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজির একটি মামলা রয়েছে দেবহাটা থানায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, উপজেলার সোনাটিকারি গ্রামের আনসার আলীর ছেলে মেহেদী হাসানকে শনিবার ভোররাতে খুলনা র‌্যাব-৬ এর একটি দল আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী রোববার ভোররাতে মেহেদী হাসানের বাড়ির পাশের একটি নারিকেল গাছের গোড়ায় লুকিয়ে রাখা দেশি দুটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার কর হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হক জানান, দেবহাটা উপজেলার দেবিশহর গ্রামের তাপস কুমার সরকার স