২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শাটারগান-গুলিসহ জেএমবি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা খড়গপুর এলাকা থেকে রোববার দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মবিনের (২৪) কাছ থেকে একটি দেশি শাটারগান, পাঁচ রাউন্ড গুলি, চারটি ধর্মীয় বই এবং তিন হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2009, 10:35 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ১৪ (বিডিনিউজ) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা খড়গপুর এলাকা থেকে রোববার দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল মবিনের (২৪) কাছ থেকে একটি দেশি শাটারগান, পাঁচ রাউন্ড গুলি, চারটি ধর্মীয় বই এবং তিন হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের কয়লাদিয়াড় গ্রামের প্রয়াত তৈয়ব আলীর ছেলে মবিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, তিনি এক সময় মাদ্রাসার ছাত্র ছিলেন। কিছুদিন হয় তিনি জেএমবিতে যোগ দিয়েছেন। পুলিশের তালিকাভুক্ত জেএমবি জঙ্গি শাহাদাৎ তার ভায়েরা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, সোনামসজিদ থেকে নসিমনে (এক ধরনের যান্ত্রিক যান) করে দুপুর সোয়া ১২টায় কানসাট ইউনিয়নের খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় আসে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদে মবিন বলেছেন আত্মরক্ষার জন্য পাঁচ হাজার টাকায় তিনি বন্দুকটি কিনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৫ ঘ.