২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ি দখলের চেষ্টার জন্য হামলাকারীদের বিচার হবে: সাহারা খাতুন

রাজধানীর গুলশানে বৃদ্ধ দম্পতির বাড়ি দখলের চেষ্টার জন্য হামলাকারীদের বিচার করার প্রতিশ্র"তি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এদিকে হামলার সময় গ্রেপ্তার ১১জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 05:46 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর গুলশানে বৃদ্ধ দম্পতির বাড়ি দখলের চেষ্টার জন্য হামলাকারীদের বিচার করার প্রতিশ্র"তি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এদিকে হামলার সময় গ্রেপ্তার ১১জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। (আরও তথ্যসহ) স্বরাষ্ট্রমন্ত্রী রাত সাড়ে দশটার দিকে গুলশানের ওই বাড়িতে যান। বৃদ্ধ দম্পতির সঙ্গে তিনি দেড় ঘণ্টারও বেশি সময় কাটান। সে সময় তার সঙ্গে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। পরে সাংবাদিকদের সাহারা খাতুন বলেন, "আব্দুল কাইয়ুম ও তার স্ত্রী বৃদ্ধ ও বৃদ্ধা। তারা ভীত সন্ত্রস্ত। তাদের বলেছি ভয়ের কোনো কারণ নেই।" এই সরকার গণতান্ত্রিক সরকার বলে উল্লেখ করে তিনি বলেন, "এদেশে কোনো অগণতান্ত্রিক কাজ হতে দেব না। আমরা সত্যের পক্ষে আছি।" মঙ্গলবার গভীর রাতে এটিএন বাংলার নামে অভিজাত এই এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ি দখলের সময় যে ১১জনকে আটক করা হয়েছিল তাদের কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে মামলা দায়েরের পরে তাদের আদালতে হাজির করে ২দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আলম মোল্ল