২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারকদের অবসরের বয়স ৫৭ থেকে ৬০ বছরে বৃদ্ধির সুপারিশ

নিম্ন আদালতের বিচারকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৬০ বছরে বৃদ্ধির সুপারিশ করেছে সংসদের একটি কমিটি। বিচারকদের বেতন বৃদ্ধিরও সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত উপ-কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2009, 06:38 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিম্ন আদালতের বিচারকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৬০ বছরে বৃদ্ধির সুপারিশ করেছে সংসদের একটি কমিটি। বিচারকদের বেতন বৃদ্ধিরও সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত উপ-কমিটি। শনিবার সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরুঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আলোচনা করে নিম্ন আদালতের বিচারকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ থেকে ৬০-এ বৃদ্ধি করার সুপারিশ করেছি।" স্থায়ী কমিটি ৭ জুন পাঁচ সদস্যের এই উপ-কমিটি গঠন করে। এর নেতৃত্ব রয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। উপ-কমিটি এর সুপারিশ স্থায়ী কমিটির বৈঠকে পেশ করে। আব্দুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে কমিটির সদস্যরা বিচারকদের বেতন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন। "আমরা কেবল বেতন বৃদ্ধির সুপারিশ করেছি। স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার তাদের বেতন নির্ধারণ করবে", বলেন তিনি। উপ-কমিটির অন্যান্য সদস্য হলেন- আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন কাদের চৌধুরী, আওয়ামী লীগের ফজলে নূর তাপস ও নূরুল ইসলাম সুজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/২০৩৫ ঘ.