ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেনফিল্ড স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার ধানমণ্ডির একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ সৈয়দ পারভেজ আহসান ।
পেনফিল্ড স্কুল একাডেমী ফর ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের একটি নতুন উদ্যোগ। বিভিন্ন ইংরেজি মিডিয়াম স্কুলের বেশ কিছু সংখ্যক অভিজ্ঞ শিক্ষক স্কুলে শিক্ষকতা করছেন। স্কুলটির লক্ষ্য ছাত্রছাত্রীদের উন্নতমানের শিক্ষা প্রদান করা।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৫৯ ঘ.
bdnews24