কিশোরগঞ্জ, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামে বৃহস্পতিবার রাতে ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশু মারা গেছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ে রিকশা চালক আব্দুর রশিদের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে তার চার বছর বয়সী ছেলে সাজন সঙ্গে সঙ্গেই মারা যায়।
ঝড়ে ২০ জন আহত হয়েছে জানিয়ে আব্দুল হাই বলেন, "তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।'
আব্দুল হাই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দীকি শুক্রবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। ঝড়ে ৩০টি কাঁচা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫০০ ঘ.
bdnews24