২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলতি বছরেই উপজেলা সার্ভার স্টেশনের কাজ শুরু হবে: সিইসি

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে উপজেলা সার্ভার স্টেশনের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "এর ডিজাইন করা আছে। যত তাড়াতাড়ি সম্ভব টেন্ডার আহ্বান করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

টাঙ্গাইল, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি বছরের অক্টোবর-নভেম্বরে উপজেলা সার্ভার স্টেশনের নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "এর ডিজাইন করা আছে। যত তাড়াতাড়ি সম্ভব টেন্ডার আহ্বান করা হবে।" বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় সার্ভার স্টেশনের প্রস্তাবিত স্থান পরিদর্শনকালে সিইসি সাংবাদিকদের এ কথা বলেন। প্রবাসীদের ভোটার করার বিষয়ে সিইসি বলেন, একটি প্রস্তাব তত্ত্বাবধায়ক সরকারের কাছে পাঠানোর পর কতগুলো মন্তব্য লিখে তা ফেরত দেওয়া হয়। বর্তমান সরকারের কাছে এখনও এ ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পরিদর্শনকালে সিইসি'র সঙ্গে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সিইসি টাঙ্গাইলের মির্জাপুর, কালিহাতী, গোপালপুর ও মধুপুরে প্রস্তাবিত উপজেলা সার্ভার স্টেশনের স্থানও পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.