রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্বশুর বাড়িতে নির্যাতনে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রথমবর্ষ দ্বিতীয় সেমিস্টারের লিমা পারভীন (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যৌতুকের জন্য তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লিমার মৃত্যুর পর তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছেন। স্বামীর মোবাইল ফোনে যোগাযোগ করে বন্ধ পাওয়া গেছে। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে লিমার পরিবার। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে বলে জানিয়েছেন লিমা চাচা।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ বলেন, তিনি হত্যাকণ্ডের ঘটনা শুনেছেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি।
নগরীর রাজপাড়া থানার (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় লিমার চাচা একরাম আলী বাদী হয়ে লিমার শ্বশুর-শ্বাশুড়ি ও স্বামীর নাম উল্লেখ করে একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম বুধপাড়ার তসলিম উদ্দিনের মেয়ে লিমার সঙ্গে পুঠিয়া উপজেলার জাইগির পাড়ার আব্দুল মালেকের ছেলে বিডিআর সদস্য সুমনের বিয়ে হয় ২০০৭ সালের মাঝামাঝি।
লিমার বড় ভাই মিজানুর রহমান এ তথ্য জানিয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিয়ের পর স্বামী, শ্বশুর ও শাশুড়ি স্বর্ণালংকার আনার জন্য লিমাকে মাঝে মাঝেই মারধর করতেন। পড়াশুনা না করার জন্যও তারা লিমাকে চাপ দিতেন এবং বিভিন্নভাবে নির্যাতন করতেন।
বুধবার দুপুরে কর্মস্থল টেকনাফ থেকে স্বামী সুমন মোবাইল ফোনে লিমাকে তাদের পুঠিয়ার বাড়ি যাওয়ার জন্য বলেন। স্বামীর কথা মত বিকেলে লিমা একাই শ্বশুর বাড়িতে যান। সন্ধ্যা ছয়টার দিকে লিমা তার মাকে মোবাইল ফোনে জানান, তাকে বাড়ি নিয়ে না গেলে ওরা (শ্বশুর বাড়ির লোকজন) মেরে ফেলবে। তাকে নিয়ে যাওয়ার জন্য তিনি মায়ের কাছে আকুতি জানান।
লিমার চাচা মকবুল হোসেন জানান, তার ফোন পেয়ে পুঠিয়ায় যাওয়ার আগেই তারা খবর পান লিমাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হচ্ছে। তারা সেখানে গিয়ে দেখেন শ্বশুর বাড়ির দুসম্পর্কের এক আত্মীয় লিমাকে নিয়ে হাসপাতালের ফটকে দাঁড়িয়ে আছেন, শ্বশুর বাড়ির কোন লোক নেই। হাসপাতালে ভর্তির পর রাত ৯টার দিকে লিমার মৃত্যু হয়।
তিনি দাবি করেন, লিমার মাথার পিছনে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রে
bdnews24