২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় কমিটি নিয়ে বিএনপির সংঘর্ষে আহত ৩০

পাবনায় বিএনপি'র আহবায়ক কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার দু'গ্র"পের মধ্যে সংঘর্ষে জেলা দলের সাবেক সভাপতি ও পৌর মেয়রসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2009, 01:01 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

পাবনা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনায় বিএনপি'র আহবায়ক কমিটি গঠন নিয়ে বৃহস্পতিবার দু'গ্র"পের মধ্যে সংঘর্ষে জেলা দলের সাবেক সভাপতি ও পৌর মেয়রসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার পাবনাসহ সারাদেশের ৭১ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। দলীয় শৃঙ্খলাভঙ্গে অভিযোগে জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসান মিন্টুকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্দিনে আমরাই দলের হাল ধরেছি। গঠনতন্ত্র অনুযায়ী এভাবে আমাকে বহিষ্কার করতে পারে না। যারা আমাদের এজেন্ট বলছে তারাই আওয়ামী লীগের এজেন্ট।" স্থায়ী কমিটির সিদ্ধান্ত ছাড়া বহিষ্কার অগণতান্ত্রিক বলেও দাবে করেন তিনি। আহতদের মধ্যে জেলা কমিটির সাবেক সভাপতি কে এস মাহমুদ ও পৌর মেয়র কামরুলসহ সাতজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাবনার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট নিজাম উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকাল ১১টার দিকে নতুন আহবায়ক কমিটি জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে মিছিল ও সমাবেশের প্রস্তুতি নেয়। এ সময় আগের (বিলুপ্ত) কমিটির বিপুল সংখ্যক নেতা কর্মী সেখানে সমবেত হয়ে কার্যালয় দখলের দখলের চেষ্টা করলে দু'গ্র"পের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে শহরের আব্দুল হামিদ সড়কের সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিএনপি কার্যালয়ের সামনে এবং শহরের বিভিন্ন পয়েন্টে র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। দুপুরের পর জেলা বিএনপির নতুন আহবায়ক হাবিবুর রহমান তোতার নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের পর এক সাংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলাভঙ্গ করে নেতা-কর্মীদের দলের স্বার্থ বিরোধী উস্কানি দেওয়ার অভিযোগে জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের চিঠি কপি দেন। তিনি অভিযোগ করেন, যারা মিছিলে হামলা হালিয়েছে তারা দলের ভেতর ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের এজেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১০ ঘ.