গাজীপুর, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টঙ্গীর তুরাগ নদীর তীরের কামারপাড়া খেয়াঘাট এলাকায় বুধবার হা-মীম গ্র"পের একটি কারখানার অংশ বিশেষ ভাঙা হয়েছে।
গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) অতুল সরকার জানিয়েছেন, তুরাগের টঙ্গী অংশের প্রায় সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ পর্যায়ে।
অবশিষ্ট অংশ ভাঙতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজ ব্যবহার করতে হবে। জাহাজটি বুধবার বিকল ছিল বলে ব্যবহার করা যায়নি।
সকালে গাজীপুর জেলা প্রশাসনের নিয়োজিত শ্রমিকরা কামারপাড়া এলাকায় হা-মীম গ্র"পের সাজীদ ওয়াশিংয়ের দখল করা অংশ ভাঙতে গেলে বাধার সম্মুখীন হয়। পরে সহকারী কমিশনার ঘটনাস্থলে এসে ভাঙার কাজ শুরু করেন।
অতুল সরকার জানান, সাজীদ ওয়াশিংয়ের দখলে থাকা ২৫ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। একই এলাকায় আনন্দ গ্র"পের সীমানা প্রাচীরের অংশ বিশেষ এবং একটি বাঁশের সাঁকোও ভাঙা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৭ ঘ.
bdnews24